নিজস্ব প্রতিবেদক | ০১:১০ এএম, ২০২২-০৮-১৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে রাঙামাটি জেলা মৎস্যজীবি লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামীরীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল মাওলা।
জেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়ার সভাপতিত্বে ও পৌর মৎস্যজীবি লীগের সিনিয়র সহ-সভাপতি শ্যামল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নাছির উদ্দীন তালুকদার, এফপিএবি সভাপতি মুজিবুর রহমান দীপু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন- ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, জেলা মৎস্যজীবী লীগের সদস্য- মো. ইসহাক, স্বপন সরকার, জসিম উদ্দীন, কাপ্তাই উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক মোশতাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুবাস দাশ, লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন সহ মৎস্যজীবী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited